কোপা আমেরিকায় ইকুয়েডর হারিয়ে দারুণ সূচনা করেছে চিলি। উদ্বোধনী ম্যাচে প্রতিপক্ষকে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়েছে দলটি।
চিলির সান্তিয়াগোতে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে ম্যাচটি শুরু হয়। স্বাগতিকদের পক্ষে গোল দুইটি করেন আর্তুরো ভিদাল ও এদুয়ার্দো ভার্গাস।
ম্যাচের প্রথমার্ধে দুই দলের কেউই গোল করতে পারেনি। ম্যাচের ৬৭তম মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যায় চিলি। ভিদালকে ডি-বক্সে ফেলে দেওয়া হলে ফাউলের বাঁশি বাজান রেফারি। পেনাল্টি পেয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে বল জড়ান ভিদাল।
তবে দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় চিলির মাতিয়াস ফের্নান্দেসের। তবে এতে খুব একটা চাপে পড়তে হয়নি চিলিকে। ৮৪তম মিনিটে দলের দ্বিতীয় গোল করেন এদুয়ার্দো ভার্গাস। এরপর আরো কোনো গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে চিলি।
