শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ভারতের সাধারণ নির্বাচনের সময় বিএনপি প্রচার করেছিল নরেন্দ্র মোদী সরকার গঠন করতে পারলে আওয়ামী লীগ ১৫ দিনও ক্ষমতায় থাকতে পারবে না। বিএনপির সেই খুশি টেকেনি। বিএনপি এখন আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। নরেন্দ্র মোদী বাংলাদেশে এসে বিএনপিকে জঙ্গিদের সঙ্গ ছেড়ে গণতন্ত্রের পথে আসার পরামর্শ দিয়েছেন।
শুক্রবার দুপুরে ঝালকাঠির পুরাতন স্টেডিয়াম মাঠে উপজেলা ও শহর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী তালুকদারের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সরদার মো. শাহ আলম।
মন্ত্রী বলেন, এই সরকারের আমলেই মুজিব-ইন্দিরা চুক্তির বাস্তবায়ন এবং স্থল সীমানা চুক্তি সম্পাদন হয়েছে এবং আরও বিভিন্ন চুক্তি সম্পাদন হবে।
