যদিও তাদের সম্পর্কের পুরো বিষয়টি ছিল খোলা বইয়ের পাতার মতোই। তবুও দীপিকা পাড়ুকোন ও রনবীর সিং-এর যুগল হওয়ার অফিসিয়াল ঘোষণাটি কবে আসবে, এটি সবার জন্য বলিউডে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। সর্বশেষ ঢাকা সফরে এসেও দীপিকাকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। প্রশ্ন ছিল, বিয়ের পর কি করবেন ? সেখানে পাত্র কে? তা উল্লেখ না থাকলেও দীপিকা নিজ থেকেই মজা করে বলেছিলেন রনবীরকে বিয়ে করলে খুব গোছানো বউ-ই হবো আমি। দারুণ ছিমছাম সংসার হবে আমার। অনেকগুলো বাচ্চা নেবো। একাধিক ইন্টারভিউতে এর আগেও এরকমটাই বলেছেন এই ভারতসুন্দরী।
তাই এবারে কেবল শোনা যাচ্ছে না– প্রায় চূড়ান্ত হয়েই বলা যায়, তারা সম্প্রতি বাগদান সম্পন্ন করেছেন। সম্প্রতি দীপিকা পাড়ুকোনের বাবা প্রকাশ পাড়ুকোনের জন্মদিনের পার্টিতে বিশেষ একটি সেগমেন্ট রাখা হয়েছিল রনবীর ও দীপিকার জন্য। কারণ বাবা প্রকাশ চেয়েছেন তার জন্মদিনেই কন্যার এই বাগদানের ঘোষণাটি দিতে। পারিবারিকভাবে হলোও তাই। টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেসসহ, ডেইলি ভাস্কর ডট কম ও একাধিক অনলাইন মিডিয়া নিশ্চিত হয়েই বলছেন তাদের বাগদানের এই খবরটি। তাই বাগদানের পর তাদের বিয়ের লগ্নের চূড়ান্ত তারিখটিও পারিবারিকভাবে জানার অপেক্ষায় পুরো মিডিয়া।
