বিদ্যা সিনহা মীম। ক্যারিয়ার বা সাফল্যের দৌড়ে ঢালিউডের শীর্ষ নায়িকার আসনটিতেই বসার অপেক্ষায় রয়েছেন তিনি। যদিও মীমের নির্দিষ্ট কোনো প্রযোজকের ঘরে বন্দি হয়ে কাজ করা হয় না। পাশাপাশি নিজের ক্যারিয়ারের প্রতিও ভীষণ স্বাধীনচেতা বরাবরই।
সম্প্রতি দীপিকা নাইটে মীম একটি বলিউডি গানে সবাইকে চমকে দিয়েছেন। পাশাপাশি জানান দিয়েছেন ঢালিউডে পোক্ত আসন গড়তেই যাচ্ছেন তিনি। এদিকে কিছু অল্প বাজেটের ছবির কাজ করলেও আগামীতে বড় ব্যানারে বেশকিছু বড় ক্যানভাসের ছবি আসছে তার।
