মার্কিন অর্থনীতির ঘুরে দাঁড়ানো নিয়ে সংশয় রয়েছে :ওইসিডি

আপডেট : ১৩ জুন ২০১৫, ০৩:০৭

সংকুচিত অবস্থা থেকে মার্কিন অর্থনীতি ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারবে না বলে ধারণা করছে অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি)। তবে রাশিয়ার অর্থনীতির শ্লথতা শেষ হয়ে যেতে পারে।

এপ্রিলের তথ্যের ভিত্তিতে দেখা গেছে, ভবিষ্যত্ অর্থনৈতিক কার্যক্রমের সূচকগুলোর মধ্যে কানাডা, চীন ও ব্রাজিলের দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে। আর যুক্তরাষ্ট্র চলতি বছরটি খুবই দুর্বলভাবে শুরু করেছে। বছরের প্রথম প্রান্তিকেই দেশটির অর্থনীতি ৭ শতাংশীয় পয়েন্ট সংকুচিত হয়েছে।

এর কারণ হলো বৈরী আবহাওয়া, পশ্চিম উপকূলের বন্দরগুলোয় শ্রমিক ধর্মঘট ও শক্তিশালী ডলারে রফতানি হ্রাস। যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি হ্রাসের ফলে চলতি বছরের বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি পূর্বাভাস ৩ দশমিক ৬ থেকে ৩ দশমিক ১ শতাংশে নামিয়ে আনা হয়েছে।