জিডিপি প্রবৃদ্ধি ৬.৩ শতাংশ ছাড়াবে না: বিশ্ব ব্যাংক

আপডেট : ১৩ জুন ২০১৫, ১৫:৩৫
আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ৭ শতাংশ জিডিপি (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরলেও তা ৬ দশমিক ৩ শতাংশ ছাড়াবে না বলে পূর্বাভাস দিয়েছে বিশ্ব ব্যাংক।
 
বৃহস্পতিবার ওয়াশিংটন থেকে প্রকাশিত ঋণদাতা সংস্থাটির ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস’ প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়।
 
প্রতিবেদনটিতে বলা হয়েছে, রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশে পণ্য সরবরাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে। এর প্রভাব পড়েছে দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পে। এর ফলে চলতি হিসাবে ঘাটতি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ২০১৫-১৬ অর্থবছরে প্রবৃদ্ধির গতি শ্লথ করে দেবে রাজনৈতিক অস্থিরতা।
 
বিশ্ব ব্যাংক গোষ্ঠীর প্রধান এই প্রতিবেদনটি বছরে দু'বার- জানুয়ারি ও জুনে প্রকাশিত হয়।