রাজধানীর যাত্রাবাড়ীতে ৯০০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—হাসান মোড়ল, কবির হোসেন ও শামীম মিয়া।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) অবনী শংকর বলেন, ‘শুক্রবার দিনগত রাত ৯টার দিকে যাত্রাবাড়ী টেলিফোন এক্সচেঞ্জ ভবনের সামনের রাস্তায় একটি মাইক্রোবাস আটক করে পুলিশ। মাইক্রোবাস থেকে ৯০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ফেনসিডিল বিক্রি করছিল। তারা কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত এলাকা থেকে এগুলো ঢাকায় এনেছিল।
