ফতুল্লা টেস্টে বাংলাদেশ ইনিংসে ৩০ রান করে আউট হয়েছেন বাঁ-হাতি ওপেনার মোমিনুল হক। তবে আর মাত্র ২০ রান করতে পারলেই টানা ১২ টেস্টে হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের পাশে বসার সুযোগ হতো তার। কিন্তু সেটি আর সম্ভব হলো না মোমিনুলের জন্য। এখনো বাংলাদেশের দ্বিতীয় ইনিংস খেলা বাকী। তারপরও সম্ভব হবে কি-না, তার কোন নিশ্চয়তা নেই।
তবে মোমিনুলের এমন রেকর্ড হাতছাড়া হওয়ায় বেশ হতাশ হয়েছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল, ‘আমি খুব হতাশ। আমি জানি না মোমিনুল কতটা হতাশ। আমি ব্যক্তিগতভাবে চেয়েছিলাম, মোমিনুল অর্ধশতক করুক এবং রেকর্ডে নাম লেখাক। কিন্তু বৃষ্টির কারণে এটা বোধদয় সম্ভব হচ্ছে না। আমাদের দেশের থেকে একজন খেলোয়াড় যদি রেকর্ড বুকে থাকতো তাহলে খুব ভালো হতো।’
