অজ্ঞান পার্টির খপ্পরে দুই যুবক

আপডেট : ১৩ জুন ২০১৫, ১৯:৫৫
শুক্রবার রাত দেড়টার দিকে কাওরয়ান বাজারে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন অজ্ঞাত দুই যুবক। 
 
তেজগাঁও থানার এএসআই আব্দুর রাজ্জাক জানান, কাওরান বাজারের প্রজাপতি আন্ডারপাসের পশ্চিমপাশের ফুটপাত থেকে অজ্ঞাত দুই যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কাছ থেকে কি পরিমাণ টাকা খোয়া গেছে তা জানা যায়নি।