রাজধানীতে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

আপডেট : ১৩ জুন ২০১৫, ২০:০৭
 
রাজধানীর সায়েদাবাদে সড়ক দুর্ঘটনায় ফরিদ (২৯) নামের একজন মারা গেছেন। তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার আঙ্গারপাড়া গ্রামের মনসুর আলমের ছেলে।
 
জানা গেছে—শনিবার সকাল ৮টার দিকে ফরিদ সায়েদাবাদ বাবস্ট্যান্ডের কাছ থেকে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পায়রা পরিবহনের একটি বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ ঢাকা মেডিকেল হাসপাতাল মর্গে রয়েছে।