প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর সাথে বাণিজ্যবিষয়ক বহুপক্ষীয় চুক্তি করতে যে বিলটি পাস করাতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, সেটি আর শেষ পর্যন্ত পাস হয়নি। হাউজ অফ রিপ্রেজেন্টেটিভদের বিরোধিতার কারণেই ঝুলে গেছে ওবামার কাঙ্ক্ষিত এই ‘ফার্স্ট ট্র্যাক’ বিলটি।
বাণিজ্যবিষয়ক এই বিলটি পাস করানোর লক্ষ্যে কংগ্রেসের সমর্থন আদায়ের চেষ্টা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আর এজন্য বিলটির পক্ষে সমর্থন আদায়ের জন্যই ক্যাপিটাল হিল-এ কংগ্রেসে দেখা করতে যান তিনি। কিন্তু এত চেষ্টার পরেও বিলটি পাশ করানো সম্ভব হয়নি। এমনকি ওবামার নিজের দল ডেমোক্রেটিক পার্টির কিছু সদস্যও এই প্যাকেজটির বিপক্ষে অবস্থান নেন।
১২টি জাতীর সমন্বয়ে প্রশান্ত মহাসাগরীয় এলাকার দেশগুলোর মধ্যে আরো শ্রেয়তর বাণিজ্যিক সুবিধার আশায় বিলটি আনা হয়েছিল। বিলটির বিরোধিতায় নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের হাউজ অফ রিপ্রেজেন্টেটিভদের সংখ্যালঘুদের নেতা ন্যান্সি পেলোসি।
বিশ্লেষকরা বলছেন, এই বিলটি পাস করাতে না পারার এই বিষয়টি ইঙ্গিত দিচ্ছে যে, প্রেসিডেন্ট হিসেবে মি.ওবামার মেয়াদ ফুরিয়ে এসেছে। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হবে। সূত্র: বিবিসি
