উল্লেখ্য, ঢাকাই তারকারা তাদের সেরা সাফল্য হিসেবে আপাতদৃষ্টিতে কলকাতার হিরোদের সাথেই কাজ করাটাকে ভাবছেন। আর সিনেমা প্রডিউসার-পরিচালকরাও সেই পথেই হাঁটছেন। এর অবশ্য প্রচ্ছন্ন কারণ হিসেবে অনেকেই বলছেন শাকিবের হাই বাজেটে এখন আর কোনো ছবিতেই লগ্নি উঠে আসে না। আরেফিন শুভ এখনও নির্ভরযোগ্য হিরোর আসনটি ধরে রাখতে পারেননি। এছাড়াও শুভ’র ব্যাপারে সম্ভাবনা থাকলে সময় ও পরিস্থিতি অনুযায়ী বাজেট বা সহযোগিতা পরায়ণও নয়। এ কারণে চলচ্চিত্রকার ও প্রযোজকরা কলকাতার হিরোদের টানছেন। তবে বাপ্পী-আনিসুর রহমান মিলনের মতো ক্যারেক্টারর আর্টিস্টরাও হঠাত্ ছবির বাহুল্য বাজারে ব্যস্ত রয়েছেন। সেই ধারাবাহিকতায় এবারে মিষ্টির বিপরীতে কাজ করছেন সোহম। তবে এরই ভেতরে আরজে ও টিভি লাইভ উপস্থাপক নুসরাত ফারিয়াও সোহমের বিপরীতে আরও একটি ছবিতে কাস্ট হয়েছেন বলে জানা যায়। তাই খুব কম সময়ের ভেতরেই বাংলাদেশে সোহমের দুটি চলচ্চিত্র রিলিজ পেতে যাচ্ছে।
মিষ্টি জান্নাতের ক্যারিয়ারের টার্নিং চলচ্চিত্র হতে পারে এটি। ছবির নাম ‘আমার প্রেম তুমি’। এর আগে রিলিজকৃত ছবিগুলো অল্প বাজেট, গল্প ও নির্মাণ দূর্বলতার কারণেই খুব একটা আলোচনায় আসতে পারেনি। তবে এবারে কলকাতার মিষ্টি হিরো হিসেবে খ্যাত সোহমের বিপরীতে কাজ করছেন নবাগতা মিষ্টি। ছবির টানা দুই সপ্তাহের শুটিংয়ে পুরো ইউনিট এখন থাইল্যান্ডে। সোহমের সাথে কাজ প্রসঙ্গে মিষ্টি বলেন, ‘সোহম এত মাইডিয়ার টাইপের একজন যা বলে বোঝানো যাবে না। তাই সত্যিই খুব ভালো লাগছে। এছাড়া ছবিটি আমার একটি ড্রিম ওয়ার্ক। সব মিলিয়ে দর্শকরা এই ছবিটি বারবার দেখতে চাইবে বলে আমার বিশ্বাস।’
