চলচ্চিত্র এবং মিডিয়া থেকে প্রায় মুখ লুকিয়ে থাকা কিংবদন্তী অভিনেত্রী শাবানা হঠাত্ হঠাত্ই দেশে আসেন। তবে এবার একেবারে ব্যক্তিগত কাজেই নিজের শ্বশুরবাড়ি বেনাপোলের কেশবপুর উপজেলার বড়েঙ্গা গ্রামে এলেন। বোরখা পড়া অবস্থায় শাবানার এই এলাকায় বছরে একবার বা দু’বারের যাতায়াতের খবর এরই ভেতরে গ্রামবাসী জেনে গেছেন। তাই এখন তাকে আরও সাবধানে লুকিয়েই আসতে হয়। নিজের এই সফর প্রসঙ্গে শাবানা বলেন, ‘একান্ত নিজেদের একটি কাজে হঠাত্ আমেরিকা থেকে আসতে হলো।’
উল্লেখ্য, মাঝে যৌথ প্রযোজনায় ভারত-বাংলাদেশের তারকাদের নিয়ে চলচ্চিত্র নির্মাণের কথা উঠলেও আবারও নতুন ছবি প্রযোজনার কাজ করবেন কি-না জানতে চাইলে শাবানা বলেন, ‘এখন তো অনেকেই দুই বাংলা নিয়ে কাজ করছে। ওরা শুরু করুক। আমিও হয়তো খুব শিগগিরই এ নিয়ে সিরিয়াসলী কাজ শুরু করবো।’
ছবিটি তুলেছেন আমাদের বেনাপোল সংবাদদাতা কাজী শাহজাহান সবুজ।
