একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক, বিএফইউজে’র সাবেক সভাপতি, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এর চেয়ারম্যান, দৈনিক ইত্তেফাকের উপদেষ্টা সম্পাদক হাবিবুর রহমান মিলনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার এক শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, হাবিবুর রহমান মিলনের মৃত্যুতে দেশে সাংবাদিকতার জগতে একটি বিশাল শূন্যতার সৃষ্টি হলো।
প্রধানমন্ত্রী বলেন, বাক স্বাধীনতা প্রতিষ্ঠার সংগ্রাম এবং গণত্রান্ত্রিক আন্দোলনে তার অবদান, বিশেষ করে ১৯৭৫ পরবর্তী স্বৈরশাসন আমলে জাতির পিতা বঙ্গবন্ধু হত্যাকান্ডের প্রতিবাদে মরহুম হাবিবুর রহমান মিলন এর দৃঢ় ও সাহসী ভূমিকা জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্বরণ করবে । প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দ ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান । প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল ইত্তেফাককে এ তথ্য জানান।
