ফোরকান মল্লিকের রায় যে কোনো দিন

আপডেট : ১৪ জুন ২০১৫, ১৩:১২
 
পটুয়াখালীর ফোরকান মল্লিকের বিরুদ্ধে একাত্তরের যুদ্ধাপরাধ মামলার রায় হবে যে কোনো দিন। দুই পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ রবিবার মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন।
 
স্বাধীনতা যুদ্ধের সময় হত্যা, গণহত্যা, নির্যাতন, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাটের মতো মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ রয়েছে তখনকার এই মুসলিম লীগ কর্মীর বিরুদ্ধে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল জানান, বিচারিক কার্যক্রম শেষ হওয়ায় এখন যে কোনো দিন আদালত এ মামলার রায় দিতে পারে।