হাবিবুর রহমান মিলনের মৃত্যুতে সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের শোক

আপডেট : ১৪ জুন ২০১৫, ১৩:১৭
 
২১শে পদকপ্রাপ্ত, সাবেক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি, দৈনিক ইত্তেফাকের উপদেস্টা সম্পাদক হাবিবুর রহমান মিলন-এর অকাল মৃত্যুতে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. মতিউর রহমান তালুকদার, মহাসচিব মো. খায়রুল ইসলাম এবং বাংলাদেশ সংবাদপত্র প্রেস ফেডারেশন (বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কাস) সভাপতি মো. আলমগীর হোসেন, মহাসচিব  মো. কামাল উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন। তার মৃত্যুতে দেশ একজন অকুতভয় নির্ভীক সাংবাদিককে হারালো যা পুরন হবার নয় বলে জানান নেতারা। ফেডারেশনদয়ের পক্ষে তাহার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর  সমবেদনা জ্ঞাপন করেছেন।