প্রখ্যাত সাংবাদিক হাবিবুর রহমান মিলনের মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘তার মৃত্যুতে দেশ এক নিবেদিতপ্রাণ সাংবাদিককে হারাল। সাংবাদিকতায় তার অবদানের কথা জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।’
রাষ্ট্রপতি তার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
