সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম

আপডেট : ১৪ জুন ২০১৫, ২৩:৪১
সিনিয়র জেলা ও দায়রা জজ সৈয়দ আমিনুল ইসলামকে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। রবিবার প্রধান বিচারপতি এসকে সিনহা তাকে এই পদে নিয়োগ দেন। এর আগে সৈয়দ আমিনুল ইসলাম  সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
 
প্রধান বিচারপতি এসকে সিনহা প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ার পর রেজিস্ট্রার জেনারেল পদ সৃষ্টি করেন। পরে সরকার এ পদ অনুমোদন করেন।