হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। শুধু শোবিজেই তিনি আলোচিত নয়, বিভিন্ন সামাজিক কাজের জন্যও বহুবার শিরোনামে এসেছেন জাতিসংঘের বিশেষ দূত জোলি। বিশ্বের বিভিন্ন দেশেই নারীর বিরুদ্ধে সহিংসতা রোধের প্রচারণা চালানো হলেও এখন পর্যন্ত গুরুত্ব দেয়া হচ্ছে না এই প্রচারণাকে। জোলি এই মন্তব্যটি করেন আফ্রিকান ইউনিয়ন সম্মেলনে। সেখানে নারীর প্রতি সহিংসতা রুখতে গোটা বিশ্বের কাছে আরও সমর্থন আশা করেন তিনি।
জোলি বলেন, ‘বিশ্বে এখনও অনেক দেশে নারীর সহিংসতাকে কোনো অপরাধ বলেই মনে করছে না। আর এই বিষয়ে যেসব প্রচারণা চালানো হচ্ছে সেগুলোও গুরুত্বহীনভাবে। নারীকে এখনও বিভাজনের মাধ্যমে চলতে হচ্ছে।’
