হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ পাঁচজন নিহত হয়েছেন।
শেরপুর হাইওয়ে থানার ওসি নূরনবী সরকার জানান, সোমবার ভোর ৫টার দিকে উপজেলার সদর ঘাট এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তিনি জানান, নিহতদের মধ্যে একটি শিশু, একজন নারী ও তিনজন পুরুষ। তারা সবাই প্রাইভেট কারের আরোহী।
এদের মধ্যে প্রাইভেট কারের চালক শাহ আলম (৩২) ও সিলেটের জৈন্তাপুর এলাকার হামিদ মিয়া (৭০) ছাড়া আর কারও নাম জানা যায়নি।
ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।
