কলম্বিয়াকে হারিয়ে চমক ভেনেজুয়েলার

আপডেট : ১৫ জুন ২০১৫, ০৯:৩৬
কোপা আমেরিকা অভিযানের শুরুতেই কলম্বিয়া হেরে গেছে ভেনেজুয়েলার কাছে। ব্রাজিল বিশ্বকাপের চমক দেখানো এই দলটি প্রথমেই হোঁচট খেল। 
রবিবার রাতে 'সি' গ্রুপের প্রথম ম্যাচে একমাত্র গোলে হেরেছে গত বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনাল খেলা কলম্বিয়া।
 
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও সাফল্য পাচ্ছিল না কোনো দলই। এর মধ্যে ৫৫তম মিনিটে স্ট্রাইকার হোসে রনডোনের হেড ক্রসবারে লাগলে হতাশ হতে হয় ভেনেজুয়েলাকে।
 
পাঁচ মিনিট পরেই অবশ্য ভেনেজুয়েলার হতাশা দূর হয়ে যায়। গোছানো একটি আক্রমণ থেকে হেড করে দলকে এগিয়ে দেন রনডোন।
 
কিন্তু রাদামেল ফালকাও ও হামেস রদ্রিগেসরা বাকি সময়ে গোল পরিশোধের কয়েকটা সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি ।