রেকর্ড গড়ল ‘জুরাসিক ওয়ার্ল্ড’

আপডেট : ১৫ জুন ২০১৫, ১২:০৪
ডায়নোসর নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘জুরাসিক ওয়ার্ল্ড’ মুক্তি পাবার প্রথম সপ্তাহেই রেকর্ড গড়েছে। ছবিটি এক সপ্তাহে ৫০০ মিলিয়ন ডলারেরও বেশি ব্যবসা করেছে, যা এর আগে কখনো হয়নি। এটি এখন পর্যন্ত ৫১১ মিলিয়ন ডলার ব্যবসা করেছে। সোমবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
 
জুরাসিক পার্ক সিরিজের চতুর্থ চলচ্চিত্র জুরাসিক ওয়ার্ল্ড বিশ্বের ৬৬টি দেশে মুক্তি পেয়েছে এবং সবখানেই এটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
IMG0
ডায়নোসরের থিম পার্কের উপর ভিত্তি করে এই নতুন চলচ্চিত্রে ডায়নোসরগুলো আগের তুলনায় ভিন্নরূপে প্রদর্শিত হয়েছে।
 
জুরাসিক ওয়ার্ল্ডের পরিচালক কলিন ট্রেভোরো, আর সহকারী প্রযোজক স্টিভেন স্পিলবার্গ। স্পিলবার্গ এই সিরিজের প্রথম দুইটি ছবির পরিচালক ছিলেন।
 
ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ক্রিস প্যাট, যিনি ডায়নোসরের প্রশিক্ষক হিসেবে কাজ করেন জুরাসিক ওয়ার্ল্ড পার্কে। সূত্র: বিবিসি।