খোকনসহ তিন ছাত্রদল নেতার খোঁজ মিলল তিন মাস পর

আপডেট : ১৫ জুন ২০১৫, ১৯:২১
 
 
বিএনপির লাগাতার অবরোধ-হরতাল চলাকালে চলতি বছরের মার্চে ঢাকার নিজ বাসা থেকে নিখোঁজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনসহ তিন নেতার সন্ধান পাওয়া গেছে।
 
 সোমবার বিকেল চারটা ৪০ মিনিটের দিকে তাদের ফরিদপুর কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব। ছাত্রদলের অন্য দুই নেতা হলেন- বাবু ও জনি।
 
বিএনপি চেয়ারপাসনের প্রেসউইং সদস্যরা জানান, খোকনসহ ছাত্রদলের তিনজন নেতাকে ফরিদপুর কোতোয়ালি থানায় রাখা হয়েছে।  তাদের বিষয়ে খোঁজ-খবর, নেয়া হচ্ছে।
 
এর আগে রবিবার রাতে গুলশান কার্যালয়ে এসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন খোকনের স্ত্রী ও স্বজনেরা।
 
উল্লেখ্য, চলতি বছরের ৭ মার্চ ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনকে তার বাসভবন থেকে গ্রেপ্তার করে নিয়ে যায় ডিবি। পরে তাদের আটকের খবর অস্বীকার করে আসছিলো আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।