২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় আবারো সংশোধনী আনলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার সংসদে স্পিকারের অনুমতি নিয়ে তিনি বলেন “আমি আমার বাজেট বক্তব্যে আয়কর বিষয়ে ৭৩ ও ৭৪ পৃষ্ঠায় বলেছিলাম- কতিপয় পণ্যের উৎসে করের পরিধি বৃদ্ধি ও কর হার বর্ধিতকরণ করার প্রস্তাব করছি। এটা ভুল হয়ে গেছে। এটা আলোচনার জন্য নয়।
অর্থমন্ত্রী বলেন, যারা বাজেট বক্তব্য রাখছেন তাদের বিষয়টি বাদ দেওয়ার অনুরোধ করছি। কতিপয় পণ্যে উৎসে কর বৃদ্ধির কথা বলা হয়েছে। এসব পণ্যের মধ্যে শুকনো মরিচ, তেলবীজ, পরিশোধিত-অপরিশোধিত ভোজ্য তেল, চাল, গম, চালের খুদে উেস কর বৃদ্ধির কথা বলা হয়েছে। এখানে ‘উৎসে কর’ শব্দটি ভুল। আমি ‘উৎসে কর’ শব্দটি বাদ দেওয়ার অনুরোধ করছি। এসব পণ্যের উৎসে কর বাড়ানো হবে না।”
প্রসঙ্গত, এর আগে গত ৮ জুন চিনি আমদানির ওপর নতুন শুল্ক আরোপের ভুল প্রস্তাব সংশোধন করেন অর্থমন্ত্রী।
