ঢাকা কারাগারে মুজাহিদ

আপডেট : ১৫ জুন ২০১৫, ২০:৪৯
 
মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে নারায়নগঞ্জ জেলা কারাগার থেকে সোমবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।
 
কারাগার সূত্র জানায়, ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার আসামি মুজাহিদ। আজ ছিল ওই মামলার হাজিরার দিন। এ কারণে তাকে দুপুরের দিকে নাজিমউদ্দিন রোডস্থ বিশেষ আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে বিকাল সাড়ে তিনটা দিকে আনা হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে।
 
অপর দিকে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিলের ওপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ  মঙ্গলবার রায় ঘোষণা করবে।