ঢাকা সাব-এডিটর কাউন্সিল নির্বাচনে সভাপতি পদে নাসিমা আক্তার সোমা ও সাধারণ সম্পাদক পদে আবুল কালাম আজাদ নির্বাচিত হয়েছেন।
সোমবার দুপুর একটা থেকে ছয়টা পর্যন্ত ঢাকা প্রেসক্লাব মিলনায়তনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে কার্যনির্বাহী ১১ সদস্য পদের পাশাপাশি ১০ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে ২৬৪ ভোট পেয়ে নাসিমা আক্তার সোমা নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল বারী পেয়েছেন ২২৫ ভোট। সহ-সভাপতি পদে ২৮৬ ভোট পেয়ে কেএম শহীদুল হক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ সানাউল্লাহ পেয়েছেন ২১৭ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৪৪ ভোট পেয়ে আবুল কালাম আজাদ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ২১১ ভোট। যুগ্ন সাধারণ সম্পাদক পদে ২২৭ ভোট পেয়ে মুক্তাদির অনিক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নোমান সালমান পেয়েছেন ২০৭ ভোট। কোষাধ্যক্ষ পদে ৩০৫ ভোট পেয়ে একেএম ওবায়দুর রহমান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হুমায়ুন কবীর তমাল পেয়েছ্নে ২৮৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ৩২৪ ভোট পেয়ে জাকির হোসেন ইমন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আফজাল হোসেন পেয়েছেন ২৪৪ ভোট। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ৩১৫ ভোট পেয়ে আরিফা সুলতানা নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমএ মান্নান মিয়া পেয়েছেন ২৭৪ ভোট। দপ্তর সম্পাদক পদে ২৯০ পেয়ে আবু কাউসার খোকন বিজয়ী হয়েছেন। তার নিকটতম মো. আব্দুল ওয়াদুদ পেয়েচেন ২৭৭ ভোট। ক্রিয়া ও সংস্কৃতি পদে ২৯০ ভোট পেয়ে আবুল কালাম নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুম আহাম্মদ ২৫৬ ভোট। প্রশিক্ষণ ও গবেষণা পদে ২৯৩ ভোট পেয়ে অলক বিশ্বাস নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম জহিরুল ইসলাম পেয়েছেন ২৭৫ ভোট।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন: আনজুমান আরা শিল্পী, আরিফ আবেদীন জিসান, আলম হোসেন, ইদ্রিস মাদ্রাজি, জাওহার ইকবাল খান, দিলরুবা খান, দীপক ভৌমিক, মোমেনা আক্তার পপি, লাবিন রহামন, সিদ্ধার্থ শঙ্কর ধর।
