রায় ঘোষণার পরে মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর বলেছেন, এই রায়ের মাধ্যমে আমরা সঠিক বিচার পাইনি। আপিল বিভাগেও আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি। এই রায়ে আমরা সংক্ষু্ব্ধ। আইনজীবীদের সাথে আলাপ করে আমরা পরবর্তী পদক্ষেপ নেব।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের আপিলে মৃত্যুদণ্ড বহাল রাখার পর মঙ্গলবার সকালে মাবরুর এই প্রতিক্রিয়া জানান।
IMG0
মুজাহিদের ছেলে অভিযোগ করেন, আমার বাবাকে বুদ্ধিজীবী হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে। কিন্তু আমার বাবা কোনো বুদ্ধিজীবী হত্যার সঙ্গে জড়িত ছিলেন না। বিচার চলাকালীন কোনো বুদ্ধিজীবীর সন্তান এসে সাক্ষ্য দেননি যে তার বাবাকে আমার বাবা হত্যা করেছেন। আমাদের ওপর অন্যায়ভাবে অবিচার করা হয়েছে।
