আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর করা আপিলের ওপর শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চে মঙ্গলবার সকালে এ শুনানি শুরু হয়।
সালাউদ্দিন কাদেরের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী এস এম শাহজাহান। শুনানিতে তিনি সালাউদ্দিন কাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনীত অভিযোগসমূহ তুলে ধরেন।
একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৩ সালের ১ অক্টোবর বিএনপি নেতা সালাউদ্দিন কাদেরকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। পরে এই রায়ে বিরুদ্ধে আপিল করেন তিনি।
