সালমান খানকে ছেড়ে এখন রণবীরের সঙ্গে প্রেম করছেন ক্যাটরিনা কাইফ। সম্পর্কে ভাঙন ধরলেও সালমানের বোনের বিয়েতে উপস্থিত ছিলেন ক্যাটরিনা। কিন্তু এখন মনে হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। কেননা, সম্প্রতি ক্যাটরিনার বিপরীতে একটি বিজ্ঞাপনে কাজ করতে নারাজি জানিয়েছেন সালমান।
জি-নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, একটি বিজ্ঞাপনে ক্যাটরিনার বিপরীতে কাজ করার জন্য সালমানকে সাত কোটি রুপির প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু সালমান সেটিকে ফিরিয়ে দিয়েছেন।
এরকম গুঞ্জনও শোনা যাচ্ছে যে, ‘বাজরাঙ্গি ভাইজান’ ছবির নায়িকা হিসেবে প্রথম পছন্দ ছিল ক্যাটরিনা। ছবিটির পরিচালক কবির খানের কাছের মানুষ ক্যাটরিনা। কিন্তু সালমান কারিনা কাপুরকে এই ছবিতে নেয়ার জন্য বলেন।
শুধু তাই নয়, ‘সুলতান’ ছবিতে সালমান ও ক্যাটরিনাকে রাখার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু সালমান বলেছেন অন্য কোনো নায়িকা খুঁজতে।
খুব বেশিদির আগের কথা নয়, সালমান খান ক্যাটরিনার সাথে তার সম্পর্কের বিষয়ে কথা বলতে গিয়ে বলেছিলেন, সে আমার বন্ধু থাকলেও এখন সে অন্য কারো বন্ধু। আমি সেটাকে সম্মান করি। আমি তার থেকে দূরে থাকতে চাই। আমি চাই না কেউ যাতে বলতে না পারে, তুমি (ক্যাটরিনা) এখনো সালমানের সংস্পর্শে আছো। অতীতকে বর্তমানের সঙ্গে মেশানো উচিত নয়। সূত্র: ওয়ান ইন্ডিয়া।
