দুই তরুণের ‘বিরহ উদ্যান’

আপডেট : ১৬ জুন ২০১৫, ১৬:৩২
 
লুত্ফর হাসান আর ইশতিয়াক দীর্ঘদিন ধরেই গানের সুই-সুতোর মতোই জুটি বেঁধে কাজ করছেন। তবে ঘুড়ি খ্যাত এই শিল্পী সম্প্রতি তার নিজের একক অ্যালবামের ভিডিও রিলিজ দিলেন। বিরহ উদ্যান গানটির রচয়িতা ও ভিডিও নির্মাতা ইশতিয়াক নিজেই। গানটি প্রসঙ্গে শিল্পী লুত্ফর বলেন, ‘আমি বরাবরই হাহাকারের গান গাই। সেই ধারাবাহিকতাই আছে আমার এই অ্যালবামে। এবারেও বেশকিছু তরুণ গীতিকারের নতুন লেখায় সুর করেছি।’