‘আমি গান চুরি করিনি’

আপডেট : ১৬ জুন ২০১৫, ১৬:৩৬
 
পপ তারকা বিয়ন্সে নোলস। অসংখ্য জনপ্রিয় গান শ্রোতাদের উপহার দিয়েছেন এখন পর্যন্ত। ‘জোজে’ গানটি তার জনপ্রিয় গানগুলোর অন্যতম। কিন্তু সম্প্রতি গানটির কথা ও সুরের বিরুদ্ধে নকলের অভিযোগ পাওয়া গেছে। আর এই অভিযোগটি করেছেন বিয়ন্সের এক সময়ের সহশিল্পী আহম্যাড লেন। লেন বলেন, ‘জোজো গানটি আমার। সেই গানের একটি কপি আমি বিয়ন্সেকে দিই। কিন্তু সে গানটি তার নামে চালিয়ে দেয়।’ অন্যদিকে বিষয়টি পুরো অস্বীকার করেন বিয়ন্সে। তিনি বলেন, ‘আমি গান চুরি করিনি। লেন এসব কথা কিসের ভিত্তিতে বলছে সে জানে। তার সাথে আদালতে বুঝবো।’