জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরে খুব শিগগির ইমিগ্রেশন ব্যবস্থা চালুর ইঙ্গিত দিয়েছেন বন্দর সংশ্লিষ্টরা। তাদের মতে আগামী এক সপ্তাহের মধ্যে এই স্থলবন্দরে ইমিগ্রেশন ব্যবস্থার উদ্বোধন হতে পারে। বাংলাদেশের পক্ষ থেকে অনেক আগে থেকেই বাংলাবান্ধায় ইমিগ্রেশনের যাবতীয় কাজ শেষ করে রাখলেও ভারতের অনীহার কারণে এতদিন ইমিগ্রেশন চালু হয়নি।
সম্প্রতি ভারত সরকারও ইমিগ্রেশন চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এরই অংশ হিসেবে বাংলাবান্ধার বিপরীতে ভারতের ফুলবাড়িতে কাস্টমস অফিসে ইমিগ্রেশনের সাইনবোর্ড টানানোসহ ইমিগ্রেশন পুলিশ নিয়োগ দেয়া হয়েছে।
এ ছাড়া গতকাল সোমবার ভূটানের রাজধানী থিম্পুতে চার দেশের মধ্যে যান চলাচলের রূপরেখা চুক্তি সইয়ের পর নেপালে যাওয়ার জন্য দুটি পথের মধ্যে ঢাকা-বাংলাবান্ধা, জলপাইগুড়ি-কাকরভিটা রুটটিকে প্রাধান্য দেয়া হয়েছে।
