রমজানের শুভেচ্ছা জানিয়ে হাসিনাকে মোদীর ফোন

আপডেট : ১৬ জুন ২০১৫, ১৮:০২



রমজানের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লন্ডনে অবস্থানরত শেখ হাসিনা স্থানীয় সময় মঙ্গলবার সকালে এই টেলিফোন পান বলে তার প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন।

শামীম চৌধুরী বলেন, ভারতের প্রধানমন্ত্রী ফোন করে তার দেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীও ভারতের মুসলিম সম্প্রদায়কে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।  

টেলিফোনে নরেন্দ্র মোদী তার সাম্প্রতিক বাংলাদেশ সফরে উষ্ণ অভ্যর্থনার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জনগণকে ধন্যবাদ জানিয়েছেন বলেও জানান তিনি।

ছয় দিনের সফরে বর্তমানে যুক্তরাজ্য রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেখানে কয়েকটি কর্মসূচিতে অংশ নিচ্ছেন তিনি।   

সূত্র- বিডিনিউজ।