দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকা দ্রুত ভরাট করে কয়েকটি প্রকল্প সম্পন্ন করার কথা জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে দক্ষিণ চীন সাগরে চললমা ৭টি প্রকল্পের মধ্যে কোনটির কাজ আগে সম্পন্ন হবে সে সম্পর্কে কিছু জানানো হয়নি।
যুক্তরাষ্ট্রসহ দক্ষিণ চীন সাগরের ঐ এলাকাগুলোর দাবিদার দেশগুলো বলেছে চীন সামরিক ঘাঁটি তৈরির জন্য সাগর ভরাট করছে। দক্ষিণ চীন সাগরের বেশিরভাগ এলাকার মালিকানা দাবি করছে চীন।
যুক্তরাষ্ট্রের তীব্র বিরোধীতা সত্ত্বেও গত বছর দক্ষিণ চীন সাগরে সামরিক ঘাঁটি তৈরির কাজ শুরু করে চীন। সম্প্রতি কয়েকটি ঘটনায় স্প্রেটলি দ্বীপপুঞ্জের কাছে যুক্তরাষ্ট্র ও চীনের সামরিক বাহিনীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় মাটি ভরাট শেষ হলে স্থাপনা নির্মাণ শুরু করবে চীন। সূত্র: বিবিসি
