ইউনাইটেড এয়ার প্রায় ৬২৫ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে

আপডেট : ১৭ জুন ২০১৫, ১৬:২৫
 
 
ইউনাইটেড এয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে ৬২৪ কোটি ৮০ লাখ ৮৮ হাজার টাকা মূলধন সংগ্রহ করবে।
 
সিএসই জানিয়েছে—পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড এয়ার ১০ টাকা মূল্যে ৬২ কোটি ৪৮ লাখ ৮ হাজার ৮০০টি নতুন সাধারণ শেয়ার ইস্যু করে এ অর্থ সংগ্রহ করবে। বিদ্যমান শেয়ারহোল্ডারদের বাইরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এ সব শেয়ার ইস্যু করা হবে। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঋণ পরিশোধ ও ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে এ সব শেয়ার ইস্যু করার পরিকল্পনা করা হয়েছে। 
 
এ ছাড়া, পর্ষদের বৈঠকে অনুমোদিত মূলধন বাড়ানোরও সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১ হাজার কোটি টাকা থেকে অনুমোদিত মূলধন দেড় হাজার কোটি টাকায় উন্নীত করা হবে। এ সব বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করার জন্য বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়েছে।