সাতক্ষীরায় অভিযানে বিএনপি-জামায়াতের কর্মীসহ আটক ৫৪

আপডেট : ১৭ জুন ২০১৫, ১২:১১
 
নাশকতার আশঙ্কায় সাতক্ষীরায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের কর্মীসহ ৫৪ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
 
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদ্দাচ্ছের হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আটককৃতদের মধ্যে ২৪ জন জামায়াতের, চারজন শিবিরের ও দুইজন বিএনপির কর্মী রয়েছে।
 
এদিকে বুধবার সকাল থেকে দেশ ব্যাপী জামায়াতের ডাকা হরতালে সবকিছু স্বাভাবিক রয়েছে। দোকান-পাট,অফিস-আদালত,শিক্ষাপ্রতিষ্ঠান ও ভোমরা বন্দরের কার্যক্রম চলছে।
 
সকাল থেকে দূরপাল্লার গাড়ি বন্ধ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে দুই-একটি পরিবহন সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে দেখা গেছে। তবে অভ্যন্তরীণ রুটে বাস, ট্রাক ও অন্যান্য যান চলাচল স্বাভাবিক রয়েছে।