রাজধানীর মিরপুর ২ নম্বর সেকশনের একটি ভবনে ব্যানার ঝোলাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে নিচে পড়ে সেন্টু (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
মিরপুর থানার ওসি সালাহউদ্দিন আহমেদ জানান, জনতা হাউজিংয়ের লোকজন ব্যানার লাগানোর জন্য সেন্টুকে নিয়ে এসেছিল। ভবনের উপরে ওঠার পর তারে জড়িয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গেলে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে বলে জানান ওসি।
