আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি শেষ হয়ে যায়নি আদতে এমন বক্তব্যের মাধ্যমে খালেদা জিয়া প্রকারান্তে স্বীকার করে নিয়েছেন যে বিএনপির অবস্থা নাজুক। বিএনপিতে ভাঙ্গনের সুর, বিএনপি শেষ হয়ে যাচ্ছে। হাসপাতালে মুমূর্ষু রোগী যেমন লাইফ সাপোর্টে থাকে বিএনপিও তাই।’
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে বঙ্গমাতা পরিষদ সোনালী ব্যাংক লিমিটেড আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতথিরি বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
বিএনপির এই শোচনীয় অবস্থার জন্য খালদো জিয়াকে দায়ী করে হাছান মাহমুদ বলেন, ‘তার কারণেই বিএনপির এ দশা।তার কারণেই বিএনপি এখন সংসদ নাই, যুদ্ধাপরাধীদের সহযোগী-প্রট্রোল বোমাবাজদের দল।’
বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি অনেক বড় দল। তাই বিএনপিকে বাঁচাতে হলে খালেদা জিয়া ও তারেক রহমানের হাত থেকে বিএনপিকে রক্ষা করতে হবে।’
আওয়ামী লীগকে জঙ্গিবাদি বলে খালেদা জিয়া জাতির সাথে কৌতুক করেছেন উল্লেখ করে সাবেক এ মন্ত্রী বলেন, ‘তিনি জঙ্গিবাদের নেত্রী, প্রধান পৃষ্ঠপোষক ও আন্তর্জাতিক জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত। তার শাসনামলেই জঙ্গিবাদের উত্থান। বাংলা ভাই, শায়খ আব্দুর রহমান, মুফতি হান্নানের উত্থান। ৬৩ জেলায় একযোগে বোমা হামলা, দশ ট্রাক অস্ত্র পাচারের ঘটনা হাওয়া ভবনের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় হয়েছিল ‘
বঙ্গমাতা পরিষদ সোনাল ব্যাংকের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুল কাদির। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা শাহ আলম মুরাদ, এম এ করিম প্রমুখ।
