গঙ্গা-পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তবে ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি কমছে। আগামী ৪৮ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা, পদ্মা এবং সুরমা-কুশিয়ারার নদীর পানি আরো কমতে পারে। কিন্তু গঙ্গা নদীর পানি বৃদ্ধি পেতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় সুনামগঞ্জ ও নেত্রকোনার কতিপয় অঞ্চলের বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে।
৪ স্থানে নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ কথা বলা হয়।
পানি উন্নয়ন বোর্ডের ৮৪টি পানি মনিটরিং স্টেশনের মধ্যে ৪১ স্থানে পানি বৃদ্ধি এবং ৪০টি স্থানে পানি হ্রাস পেয়েছে। ১টি স্থানে পানি অপরিবর্তিত রয়েছে। ২টি স্থানের তথ্য পাওয়া যায়নি। ৪টি স্থানে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
