আশুগঞ্জে মুড়ির গুদামে আগুন

আপডেট : ১৭ জুন ২০১৫, ১৮:২৩
জেলার আশুগঞ্জ উপজেলা সদরের আলুবাজারে বুধবার ভোরে ‘রিয়াদ ফলঘর আড়তের’ একটি মুড়ির গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে গুদামের ১২৫ বস্তা মুড়ি ও তিন শতাধিক বিভিন্ন পানীয় জাতের প্লাস্টিকের বোতল পুড়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। আশুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
 
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সহিদুল আলম জানান, তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিদ্যুতের শর্টসার্কিট বা সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।