মতিঝিলে ৪ লাখ টাকা ছিনতাই

আপডেট : ১৭ জুন ২০১৫, ২১:৪৫
 
 
রাজধানীর মতিঝিলে দিলকুশা বাণিজ্যিক এলাকায় পূবালী ব্যাংকের সামনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তিন লাখ টাকার চেক মপযছ নগদ এক লাখ টাকা খুইয়েছেন লিটন (২৫) নামের মেট্রোসিম কোম্পানির এক কর্মচারী। বুধবার বিকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তারই সহকর্মী শামীম ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
 
শামীম জানান—মেট্রোসিমের অফিস থেকে অফিসিয়াল কাজে তাকে নগদ এক লাক ও তিন লাখ টাকার চেক দেয়া হয়। তিনি ওই চেক ভাঙ্গাতে দিলকুশা যান। সেখানে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন।