মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ফাঁসির রায়ের বিরুদ্ধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর আপিলের ওপর দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয়েছে।
প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের ৪ বিচারপতির বেঞ্চ গতকাল বুধবার শুনানি গ্রহণ করেন। শুনানি শেষে আদালত রবিবার পর্যন্ত তা মুলতবি করে। শুনানিতে অংশ নেন সালাহউদ্দিনের আইনজীবী এসএম শাহজাহান।
তিনি পেপারবুক থেকে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা অভিযোগগুলোর মধ্য থেকে তৃতীয় অভিযোগ পড়ে শোনান। শুনানিকালে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন।
