লাইম লাইট ফিল্ম অ্যাওয়ার্ড ২০১৫

আপডেট : ১৮ জুন ২০১৫, ০১:২৭

লন্ডনে অনুষ্ঠিত হলো চলচ্চিত্র সংগ্রাম-এর নির্মাতা মনসুর আলীর আয়োজনে লাইম লাইট ফিল্ম অ্যাওয়ার্ড ২০১৫।

 
চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত শত শত সেলিব্রেটি এবং মিডিয়া ব্যক্তিত্ব লাল গালিচার সংবর্ধনা পেলেন লাইম এ আয়োজনে। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি সম্পন্ন হয় গত ১৫ জুন লন্ডনের টক্সিক হলে। প্রতিবছর লাইম লাইট অ্যাওয়ার্ড ১০,০০০ পাউন্ড প্রদান করে প্রথমস্থান অধিকারকারী শর্ট ফিল্মকে।
এ বছর পুরস্কার পায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মে বি’। লন্ডনের নির্মাতা প্রযোজক ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস-এর নতুন মেয়র জন বিগস, বাংলাদেশের মডেল ও অভিনেত্রী দিলরুবা ইয়াসমিন রুহী, ভারতের নির্মাতা গুলরুখ খান ও অভিনেত্রী হেনরিট তুনায়োগী, স্কাই মুভি’র উপস্থাপক এলেক্স।