মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা

আপডেট : ১৮ জুন ২০১৫, ০১:৩৩

কুষ্টিয়ার মিরপুরে এক মা তার মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে সোপর্দ করেছেন। সন্তানকে আইনে সোপর্দ করা এ মায়ের নাম আনেছা খাতুন।  তিনি, মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের উত্তরকাটদহ গ্রামের মকবুল হোসেন মন্ডলের স্ত্রী।

বুধবার বিকেলে তিনি মাদকাসক্ত দুই ছেলে আনারুল ইসলাম মন্ডল (৩৫) ও হামিদুল ইসলাম মন্ডলকে (২৭) আহাম্মদপুর পুলিশ ক্যাম্পে সোপর্দ করেন। পরে ক্যাম্প ইনচার্জ এস আই আব্দুল আলীম তাদের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাজী তারিক সালমনের আদালতে হাজির করেন। এ সময়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাজী তারিক সালমন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।