ইয়েমেনে মসজিদে হামলায় নিহত ৩০

আপডেট : ১৮ জুন ২০১৫, ১০:১৪
ইয়েমেনে একটি মসজিদে সিরিজ বোমা হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। খবর বিবিসি'র।
 
স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় রাজধানী সানায় শিয়া সম্প্রদায়ের মসজিদে এই হামলার ঘটনাটি ঘটে। হামলার সময় মুসল্লিরা মসজিদে নামাজ পড়ছিলেন। হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।
 
রমজানের প্রথম রোজা শুরুর আগের সন্ধ্যায় এই হামলার ঘটনাটি ঘটেছে। 
 
প্রত্যক্ষদর্শীরা বলছেন, শহরের শিয়া অধ্যুষিত এলাকায় দু'টি মসজিদে প্রথমে গাড়ি বোমা হামলা চালানো হয়। এর পর আরো বিস্ফোরণ হয় হুতি বিদ্রোহীদের রাজনৈতিক কার্যালয়ের আশপাশে। একজন 
 
প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি অনেকের মধ্যে দু'টি শিশুকেও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেছেন। হামলার দায় স্বীকার করে ইসলামপন্থী সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেট বলছে, এটা ছিল তাদের প্রতিশোধ।
 
সানাসহ ইয়েমেনের বিশাল যায়গা এখন হুতি বিদ্রোহীদের দখলে রয়েছে।