জাতীয় পতাকাকে অসম্মান করায় অমিতাভ-অভিষেকের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৮ জুন ২০১৫, ১১:০৪
 
বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চনের বিরুদ্ধে ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদ কোর্টে একটি মামলা হয়েছে। অভিযোগ হচ্ছে, বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচ দেখতে জাতীয় পতাকা ‘এমনভাবে’ শরীরে জড়িয়ে গিয়েছিলেন যা জাতির জন্য অপমানজনক।
 
এর আগে ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগকারী চেতন ধীমান বলেন, ‘অ্যাডিলেডে অনুষ্ঠিত ওই ম্যাচ চলাকালে তাদের শরীরে জড়ানো জাতীয় পতাকা দেখা গেছে। সেটা এমনভাবে জড়ানো হয়েছে যা জাতির জন্য অপমানজনক।’
 

খবর হিন্দুস্থান টাইমসের।