ঢাকায় অজ্ঞান পার্টির ২০ সদস্য আটক

আপডেট : ১৮ জুন ২০১৫, ১১:২১
রাজধানীতে প্রতারক চক্র ‘অজ্ঞান পার্টির’ ২০ সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। 
 
বুধবার রাতে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। 
 
মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) এস এম জাহাঙ্গীর আলম সরকার জানান, তাদের কাছ থেকে চেতনানাশক ওষুধসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
 
তিনি বলেন, এ বিষয়ে পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।