রাজধানীর কাওরান বাজার থেকে পাঁচ হাজার কেজি চিংড়ি জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। এ সময় চিংড়িতে বিষাক্ত জেলি মেশানোর কারণে আটজনকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে অভিযান চালিয়ে চিংড়িগুলো জব্দ করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেন।
