মালয়েশিয়া থেকে ৬১ বাংলাদেশিকে বৃহস্পতিবার ফিরিয়ে আনা হচ্ছে। গতমাসে অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার পথে আন্দামান সাগর থেকে তাদের উদ্ধার করা হয়।
আইএমওর বাংলাদেশের মুখপাত্র আসিফ মুনির জানিয়েছেন, বিকালে ৬১ জন বাংলাদেশিকে ঢাকায় নিয়ে আসা হবে।
গত মাসে আন্দামান সাগর থেকে উদ্ধার হওয়া ৭০০ জনের মধ্যে প্রথম ব্যাচ হিসেবে মালয়েশিয়া থেকে ৬১ বাংলাদেশিকে দেশে পাঠানো হচ্ছে।
