টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট : ১৮ জুন ২০১৫, ১৪:৫২
 
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা। বৃহস্পতিবার বিকাল তিনটায় মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে খেলাটি মাঠে গড়াবে।
 
এই ম্যাচের মধ্য দিয়ে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। এর আগে দুই দলের মধ্যে অনুষ্ঠিত একমাত্র টেস্ট বৃষ্টির মুখে ড্র হয়েছে।